
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাক বাংলাদেশ — এ প্রত্যাশা আমাদের সকলের। জাতীয় নীতিমালা, দক্ষ জনবল, অবকাঠামো, শিক্ষা- গবেষণা ও উদ্ভাবন, বাজার তৈরিকরণ, যথাযথ অর্থায়ন এবং কার্যকরী ব্যবসায়িক পরিবেশ তৈরির মাধ্যমে প্রযুক্তি নির্ভর উন্নয়ন আকাঙ্ক্ষার প্রকৃত বাস্তবায়ন সম্ভব। আর একুশ শতাব্দীর প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির এ আকাংক্ষা বাস্তবায়নে দীর্ঘ সময় ধরে জাতির প্রচেষ্টা অব্যাহত আছে। এ অব্যাহত প্রচেষ্টায় দেশের আইটি সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে যা দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
